০৯ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ত্রিদেশীয় সফরে এরদোগান, যাবেন পাকিস্তানেও

ইস্তাম্বুল, ১২ জানুয়ারি: ত্রিদেশীয় সফরে বের হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সোমবার মালয়েশিয়া দিয়ে শুরু হয় তার চার দিনের এই যাত্রা। এরপর ইন্দোনেশিয়া সফরে যাবেন তিনি। চলতি সপ্তাহের শেষে পাকিস্তান সফরের মধ্য দিয়ে তিনি এই যাত্রার ইতি টানবেন। জানা গিয়েছে, এরদোগানের এই সফরে বিশ্বের ঘটনাবলি থাকবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে ফিলিস্তিন-ইসরায়েল, সিরিয়ার বর্তমান পরিস্থিতিসহ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো আন্তর্জাতিক বিষয়গুলো।

আরও পড়ুন: ইমরান খানকে খুনের গুজব ভিত্তিহীন, সুস্থ আছেন,জানাল জেল কর্তৃপক্ষ

সফরসঙ্গী হিসেবে এরদোয়ানের সঙ্গে থাকবে উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দল, যেখানে মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং করপোরেট নেতারা থাকবেন। সফরকালে তিনি পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হবেন। এরদোয়ানের এ সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো- পাকিস্তান-তুরস্ক উচ্চ-স্তরের কৌশলগত সহযোগিতা পরিষদের ৭ম অধিবেশনে অংশগ্রহণ। এতে কূটনৈতিক, বাণিজ্যিক ও প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হবে। অধিবেশন শেষে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি মউ সই হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে প্যারামিলিটারি সদর দপ্তরে জঙ্গি হামলা, নিহত ৩

আরও পড়ুন: পাকিস্তানের সিন্ধু প্রদেশও জুড়তে পারে ভারতের সঙ্গে! ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর

এছাড়া, এরদোগান ও শাহবাজ শরিফ যৌথভাবে পাকিস্তান-তুরস্ক ব্যবসা ও বিনিয়োগ ফোরামের উদ্বোধন করবেন। এতে দুই দেশের শিল্প ও বাণিজ্য খাতের শীর্ষ ব্যক্তিরা অংশ নেবেন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

১১০ উড়ান হারাতে চলেছে ইন্ডিগো, বিরোধীদের তোপের পরই উড়ান সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ কেন্দ্রের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ত্রিদেশীয় সফরে এরদোগান, যাবেন পাকিস্তানেও

আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২৫, বুধবার