০৯ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মাঠে ১ মিনিট নীরবতা পালনের পর জানা গেল মারা যাননি সেই খেলোয়াড়!

পুবের কলম প্রতিবেদক:  ম্যাচ শুরুর আগে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে গোটা দল। দলের প্রাক্তন খেলোয়াড় পেতকো গানচেভের মৃত্যুতে নীরবতা পালন করে বর্তমান দল। কিন্তু পরে জানা যায় ওই খেলোয়াড় নাকি মৃত্যুবরণ করেননি। এই খবরে চারিদিকে শোরগোল পড়ে যায় বুলগেরিয়ার শীর্ষ স্তরের ক্লাব আরদা কারজালিকে ঘিরে। যদিও অযাচিত ভুলের জন্য এই ঘটনায় পরবর্তীতে ক্ষমা চায় ক্লাব কর্তৃপক্ষ। বিবৃতিতে তারা দুঃখ প্রকাশও করে।

লেভস্কি সোফিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আরদা কারজালি। ম্যাচ শুরুর আগে দুই দলই যোগ দেন এই নীরবতা পালনে। শোক প্রকাশ শেষে খেলা শুরু হয়। কিন্তু ম্যাচ শেষের আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে গানচেভ জানান, ক্লাব কর্তৃপক্ষ তাকে নিয়ে ভুল সংবাদ পেয়েছে। তিনি জীবিত রয়েছেন। এতে এক বিবৃতিতে ক্ষমা চেয়ে কারজালি কর্তৃপক্ষ লিখেছে, ‘আরদার ম্যানেজমেন্ট দলের প্রাক্তন খেলোয়াড় পেতকো গানচেভ এবং তার আত্মীয়স্বজনের কাছে গভীরভাবে ক্ষমা প্রার্থনা করছে। ক্লাব তার মৃত্যুর বিষয়ে ভুল তথ্য পেয়েছিল। আমরা পেতকো গানচেভের আরও অনেক বছর সুস্বাস্থ্য কামনা করি।’

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

১১০ উড়ান হারাতে চলেছে ইন্ডিগো, বিরোধীদের তোপের পরই উড়ান সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ কেন্দ্রের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাঠে ১ মিনিট নীরবতা পালনের পর জানা গেল মারা যাননি সেই খেলোয়াড়!

আপডেট : ১৮ মার্চ ২০২৫, মঙ্গলবার