০৯ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিনামূল্যে রেশন পেয়ে কাজ করছে না মানুষ: নিন্দা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি: ভোট মরসুম শুরু হলেই মেলে ভুরিভুরি প্রতিশ্রুতি। রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে পৌঁছে যান গ্রাম থেকে মহল্লায়। বিনামূল্য বিদ্যুৎ, বিনামূল্যে রেশন থেকে হাতে হাতে নগদ টাকা দেওয়ার ঘোষণা করতে হিড়িক পড়ে যায় রাজনৈতিক দলগুলির মধ্যে। এবার ভোট রাজনীতিতে বিনামূল্যে পরিষেবা দেওয়ার মত প্রতিশ্রুতিগুলির তীব্র নিন্দা করল সুপ্রিম কোর্ট।

Read More: ১৯৮৪-র শিখ দাঙ্গা: খুনের দায়ে দোষী সাব্যস্ত প্রাক্তন কংগ্রেস সাংসদ

আরও পড়ুন: বিহারে SIR ব্যর্থ! ভোটার তালিকায় রয়ে গেছে ৫ লক্ষ ভুয়ো নাম, সুপ্রিমকোর্টে অভিযোগ

বুধবার শহর এলাকায় গৃহহীন ব্যক্তিদের আশ্রয়ের অধিকার সম্পর্কিত একটি মামলার শুনানি হয় শীর্ষ আদালতে। এদিন বিচারপতি বি আর গাভাই এবং অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ পর্যবেক্ষণ করেছে, বিনামূল্যে রেশন থেকে হাতে নগদ টাকা মিলছে বলে মানুষ আর পরিশ্রম করতে চাইছেন না। এরপরই তীব্র ক্ষোভ প্রকাশ বিচারপতি বি আর গাভাই বলেন, “ভোট এলেই বিনামূল্যে রেশন, টাকা দেওয়ার ঘোষণা হয়। দুর্ভাগ্যের বিষয় যে এসবের জেরে মানুষ পরিশ্রম করতে চান না। বিনামূল্যে রেশন এসে যাচ্ছে, কাজ না করে টাকাও এসে যাচ্ছে হাতে।  এসবে না গিয়ে দরিদ্র মানুষদের সমাজের মূলস্রোতে শামিল করলে আরও ভাল হয়। এর ফলে তাঁরাও দেশের উন্নয়নে শামিল হতে পারেন। আমরা কি পরজীবী শ্রেণি তৈরি করছি না?”

আরও পড়ুন: এসআইআর-এর কাজে লোকবল নিশ্চিত করতে হবে রাজ্যকেই: বিএলওদের মৃত্যুতে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট

এদিকে শহরের গৃহহীনদের আশ্রয়ের ব্যবস্থা কবে হবে, তা জানাতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ছয় সপ্তাহ পর ফের এই মামলার পরবর্তী শুনানি হয়েছে।

আরও পড়ুন: নির্দিষ্ট সময়ের মধ্যেই ওয়াকফ সম্পত্তির তথ্য নথিভুক্তের নির্দেশ, সময়সীমা বাড়ানো হবে না: বললো সুপ্রিম কোর্ট

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

১১০ উড়ান হারাতে চলেছে ইন্ডিগো, বিরোধীদের তোপের পরই উড়ান সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ কেন্দ্রের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিনামূল্যে রেশন পেয়ে কাজ করছে না মানুষ: নিন্দা সুপ্রিম কোর্টের

আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২৫, বুধবার