০৯ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রবিবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় হতে পারে বৃষ্টি

পুবের কলম, ওয়েবডেস্ক: শনিবারের পর রবিবারও ভিজতে পারে কলকাতা শহর থেকে শরহতলি। রবিবারও দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সন্ধ্যায় ভিজতে পারে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। সোমবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের বইতে পারে। বেশকিছু জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Pahalgam Terror attack: পাকিস্তানে বন্দি পুনমকে ফেরাতে পঠানকোট যাচ্ছেন তাঁর স্ত্রী রজনী সাউ

আরও পড়ুন: দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির প্রভাবে আগাম কমলা সতর্কতা জারি

বিহার ও উত্তরবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। যার জেরেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। শিলাবৃষ্টি এবং বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। রবিবার ঝড়বৃষ্টির পরিমাণ বেশি থাকবে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই পাঁচ জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবারেও। সপ্তাহের প্রথম দিন হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ছয় জেলায় পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস।

আরও পড়ুন: সকাল থেকেই দিঘায় বৃষ্টি, রথযাত্রা শুরু কিছুক্ষণ পরেই

রবিবার কলকাতার বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অনেক রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়বে। বিকেল বা রাতের দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝড়ো বাতাস বইতে পারে।

আরও পড়ুন: রাজ্যে জারি অরেঞ্জ অ্যালার্ট, ভাসবে একের পর এক এলাকা

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

১১০ উড়ান হারাতে চলেছে ইন্ডিগো, বিরোধীদের তোপের পরই উড়ান সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ কেন্দ্রের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রবিবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় হতে পারে বৃষ্টি

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, রবিবার