০৯ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেন: আজ পুতিনের সঙ্গে কথা ট্রাম্পের

পুবের কলম,ওয়েবডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং ইউক্রেনের যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করবেন। স্থানীয় সময় রবিবার ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা দেখতে চাই যে সেই যুদ্ধের অবসান ঘটাতে পারি কি না।

হয়তো আমরা পারব, হয়তো আমরা পারব না। তবে আমার মনে হয় আমাদের খুব ভালো সুযোগ আছে।’ গত সপ্তাহে রাশিয়া ও ইউক্রেনের কাছে ৩০ দিনের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছিল ওয়াশিংটন। ইউক্রেন প্রস্তাব মানলেও তাতে পালটা শর্ত আরোপ করেন পুতিন।

তিনি যুদ্ধবিরতির জন্য কিছু বিষয় সংযোজন-বিয়োজন করতে হবে বলে মত প্রকাশ করেন। গত শুক্রবার ক্রেমলিন জানায়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের বিশেষ দূতের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেনে যুদ্ধবিরতির প্রস্তাব সম্পর্কে একটি বার্তা পাঠিয়েছেন। দুই প্রেসিডেন্টের মধ্যে বিষয়টি নিয়ে টেলিফোনে আলাপ হবে বলে জানা গিয়েছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

১১০ উড়ান হারাতে চলেছে ইন্ডিগো, বিরোধীদের তোপের পরই উড়ান সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ কেন্দ্রের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউক্রেন: আজ পুতিনের সঙ্গে কথা ট্রাম্পের

আপডেট : ১৮ মার্চ ২০২৫, মঙ্গলবার